কে. এ. একাডেমি যাত্রা শুরু হয় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাওসার আহমেদ হাত ধরে। স্কুলটি ২০০৭ সালে সস্তাপুর মধ্যপাড়া, ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত। প্রথম বছরে এ শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৬২ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু। পরবর্তীতে স্কুলটি প্রিন্সিপাল ও তার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও অতি যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করে সস্তাপুর মধ্যপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকার সচেতন অভিভাবকদের মনে জায়গা করে নেয়। স্কুলের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের মানসম্মত ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানটি ধাপে ধাপে বর্তমান চলমান অবস্থান।